চলতি অ্যাশেজ সিরিজে দুই ইনিংসে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্টিভ ওয়াহকে স্পর্শ করলেন স্টিভ স্মিথ। অ্যাশেজ সিরিজে সবচেয়ে বেশি ১৯টি সেঞ্চুরি করে শীর্ষে রয়েছেন ডন ব্র্যাডম্যান। ১২টি সেঞ্চুরি করে দ্বিতীয় পজিশনে জ্যাক হবস। আর ১০টি সেঞ্চুরি করে যৌথভাবে তৃতীয় পজিশনে স্টিভ ওয়াহ ও স্মিথ।
স্টিভ স্মিথের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিল একজন লেগ-স্পিনার হিসেবে। নিজের সময়ের সম্ভবত সেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে খেলোয়াড়ি জীবনের ইতি টানবেন তিনি।
এজবাস্টনে অস্ট্রেলিয়ার দুই ইনিংসেই ব্যাট করতে নামার সময় দুয়ো শুনতে হয়েছে তাকে। দু’বারই ইংলিশ দর্শকদের সংখ্যাগরিষ্ঠ অংশ দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছে স্মিথকে। দু’বারই যে তিনি তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন। দ্বিতীয়টি রোববার অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের চতুর্থদিন।
দুয়ো কীভাবে করতালিতে বদলে যায়, তা দেখিয়েছেন স্মিথ। একটি কাজই পারেন তিনি। আর সেটি হল শুধু ব্যাট করে যাওয়া। স্টিভ ওয়াহ স্মিথ সম্পর্কে বলেছেন, ও যখন ব্যাট করতে যায়, ওর মাথায় পরিষ্কার একটা পরিকল্পনা থাকে। ও জানে ওকে কী করতে হবে। প্রতিপক্ষ কী করতে পারে, সেটি সম্পর্কেও স্বচ্ছ ধারণা থাকে ওর। প্রতিটি বল ও বিশ্লেষণ করে। অনেকটা কম্পিউটারের মতো।
এজবাস্টনে রোববার ব্রডকে কভার দিয়ে চার মেরে ম্যাচে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পেলেন স্মিথ। ২০০২ সালে ম্যাথু হেডেনের পর দ্বিতীয় অসি ব্যাটসম্যান হিসেবে একই অ্যাশেজ টেস্টে জোড়া শতকের স্বত্বাধিকারী হলেন তিনি। টেস্ট ক্রিকেটে এটি তার ২৫তম সেঞ্চুরি। আর দ্বিতীয় ইনিংসে চতুর্থ। তবে এক টেস্টে দুটি সেঞ্চুরি এই প্রথম। নিজের শেষ ৫৪ টেস্টে ২৫ সেঞ্চুরি করেছেন তিনি।
চতুর্থ দিন শেষে স্কোর-
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৮৪
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৭৪
অস্ট্রেলিয়া ২য় ইনিংস:৪৮৭/৭ (ডিক্লে.)
ইংল্যান্ড ২য় ইনিংস:১৩/০
জয়ের জন্যে ইংল্যান্ডের প্রয়োজন ৩৮৫ রান ।হাতে আছে ১০ উইকেট এবং পুরো ৯০ ওভার ।
বার্তা বাজার/কেএ