আশুলিয়া ইউনিয়নে ৪ নং ওয়ার্ডে রাস্তায় আরসিসি ঢালাই কাজ শুরু

রাজধানীর অদূরে শিল্পাঞ্চল আশুলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চারাবাগ আবাসিক এলাকায় সড়কে আরসিসি ঢালাই কাজ শুরু হয়েছে। রবিবার (৪ আগস্ট) সরেজমিন গিয়ে দেখা যায় দ্রুত গতিতে চলছে রাস্তার নির্মাণ কাজ।

ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী মাস্টারের তত্বাবধানে সুন্দরভাবে কাজ এগিয়ে যাচ্ছে।

রাস্তার কাজ সম্পর্কে জানতে চাইলে মোঃ হোসেন আলী মাস্টার বলেন, আমার নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, ইতোমধ্যে তার অনেকাংশই সম্পন্ন করতে পেরেছি। আমার নির্বাচনী এলাকা ৪ নং ওয়ার্ডবাসীর নাগরিক সমস্যাগুলো দূর করার চেষ্টা করে অধিকাংশেই সফল হয়েছি।

তিনি আরও জানান, এলাকার সড়কগুলোর বেহাল দশা ছিলো, সেগুলো এখন আরসিসি ঢালাইয়ে উন্নীত করেছি। ভরা বর্ষা মওসুমেও এখন আর কারো বাসা থেকে বের হয়ে কাদামাটিতে পা রাখতে হয়না। এমনকি এই ওয়ার্ডের ছোট ছোট অলিগলিও আরসিসি ঢালাইয়ে উন্নীত করার কাজ চলছে। এগুলো ও অল্প কিছু দিনের মধ্যে সম্পন্ন করতে পারবো।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আশুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডকে একটি আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর