এইচ এন এস কে মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন

সাতক্ষীরার আশাশুনি সদরের এইচ এন এস কে মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্কুল হল রুমে উৎসব মুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

স্কুলের ৩১৯ জন ভোটারের মধ্যে ২৮১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৪টি অভিভাবক (পুরুষ) পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে তপন সরকার (ছাতা প্রতীক) ২২৫ ভোট পেয়ে ১ম স্থান, হরিপদ মন্ডল (বই প্রতীক) ১৬৪ ভোট পেয়ে ২য়, সুকেশ সরকার (চেয়ার প্রতীক) ১৫৮ ভোট পেয়ে ৩য় স্থান ও বাবু রাম বিশ্বাস (মাছ প্রতীক) ১৫৮ ভোট পেয়ে ৪র্থ স্থান অধিকার করে বিজয়ী হয়েছেন। অন্য দু’জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেন, আছাদুল হক (মোরগ প্রতীক) ১২৩ ভোট ও কালিদাশ চক্রবর্ত্তী (হরিণ প্রতীক) পেয়েছেন ১১৮ ভোট। সংরক্ষিত মহিলা পদে অমরি মন্ডল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান। এসময় আশাশুনি থানার এসআই মামুনুর রশিদ, স্কুলের প্রধান শিক্ষক সুকুমার মন্ডল, সদ্য মেয়াদ শেষ হওয়া স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক স্বপন কুমার মল্লিক প্রমুখ ভোট শান্তিপূর্ণ ভাবে পরিচালনায় সহযোগিতা প্রদান করেন।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর