সাতক্ষীরায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৬

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার মির্জাপুর নওয়াপাড়ায় দু‌টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ছয়জন আহত হয়েছে। রবিবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, সাতক্ষীরার আশাশু‌নি উপজেলার কাপসন্ডা গ্রামের আহসান উল্লাহ, কাকবা‌সিয়ার ব্রজেন, র‌ফিকুল, আ‌মিন উ‌দ্দিন, হোসেনপুরের ভূপাল ও কলারোয়ার তুল‌শিডাঙ্গা গ্রামের আলফাজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে এক‌টি মাছবাহী ট্রাক খুলনায় যাওয়ার পথে মির্জাপুর নওয়াপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা এক‌টি ট্রাকের সা‌থে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক আরোহী উক্ত মাছ ব্যবসায়ীরা আহত হন। তাৎক্ষ‌ণিক তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সাতক্ষীরার সি‌ভিল সার্জন শেখ আবু শাহীন জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। তাদের সব ধরনের চি‌কিৎসা দেওয়া হচ্ছে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর