রংপুর জেলা রোভারের নির্বাহী কমিটির বার্ষিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভারের নির্বাহী কমিটির বার্ষিক সভা আজ ৪আগস্ট রবিবার রংপুর জেলা প্রশাসনের সভা কক্ষে বেলা ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

রংপুর জেলা প্রশাসক ও জেলা রোভারের নির্বাহী কমিটির সভাপতি জনাব আসিফ আহসান এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক),রংপুর জেলা রোভারের কমিশনার প্রফেসর মোঃ মোফাখখেরুল ইসলাম,বাংলাদেশ স্কাউটস রংপুর জোন এর সহকারী পরিচালক সুধীর চন্দ্র, জেলা সম্পাদক তহিদুল ইসলাম,যুগ্ম সম্পাদক মহাদেব কুমার গুণ, কোষাধ্যক্ষ সৈয়দ আনোয়ারুল আজিম,জেলা রোভার লিডার মোঃ হাবিবুর রহমান, জেলা রোভার লিডার প্রতিনিধি মোঃ খালেদুল ইসলাম, অডিট কমিটির সদস্য আব্দুর রহমান সহ নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ।

সভার শুরুতে জেলা রোভারের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মহোদয়কে ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করেন জেলা রোভারের কমিশনার মহোদয়।জেলা সম্পাদক বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহকারী লিডার ট্রেনার হওয়ায় জেলা রোভার লিডার মোঃ হাবিবুর রহমান কে এবং মেডেল অব মেরিট অর্জন করায় যুগ্ম সম্পাদক মহাদেব কুমার গুণকে ক্রেস্ট প্রদান করেন।

সভার আলোচ্য বিষয় ছিল স্কাউটস ফি আদায় অগ্রগতি, প্রতিটি কলেজে স্কাউটস ইউনিট খোলা,৩য় রংপুর জেলা রোভার মুট আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ, গ্রুপ সভাপতি ওরিয়েন্টাল কোর্স,ওরিয়েন্টেশন কোর্স(আর.এস.এল),বেসিক কোর্স(রোভার স্কাউট লিডার), ব্যাজ কোর্স,জেলা রোভারের অফিস কক্ষ নির্ধারণ, স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স,টি.এ/ডি.এ প্রদান সংক্রান্তি,বিবিধ।

সকলের সম্মতি ক্রমে গ্রুপ সভাপতি ওরিয়েন্টেশন কোর্সের তারিখ নির্ধারণ হয় ২সেপ্টেম্বর,আর.এস.এল ওরিয়েন্টেশন কোর্স ৪ সেপ্টেম্বর,৩য় জেলা মুট ২০-৩০ সেপ্টেম্বর, রোভার লিডার বেসিক কোর্স ১৩-১৭ নভেম্বর, ব্যাজ কোর্স ১৮-২০ নভেম্বর।

এছাড়াও জেলা প্রশাসক মহোদয় সাম্প্রতিক সময়ের ভয়াবহতা ডেঙ্গু সম্পর্কে আলোকপাত করেন এবং রোভারদের উক্ত বিষয়ে সচেতনতা মূলক কার্যক্রমে স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণের আহবান জানান।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর