নকলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উপলক্ষে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ

“শিশুকে মাতৃদুগ্ধ পান করতে মাতা-পিতাকে উৎসাহিত করুন” এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৯ পালন উপলক্ষে সারাদেশের ন্যায় শেরপুর জেলার নকলা উপজেলার মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ১ আগষ্ট তারিখে জারিকৃত স্মারক পত্রের নির্দেশনা মোতাবেক উপজেলার মাধ্যমিক শাখার ৩০টি বিদ্যালয় ও ২০টি মাদরাসার শিক্ষার্থীদের স্ব-স্ব প্রতিষ্ঠানে ওই শপথ বাক্য পাঠ করানো হয়।

এর অংশ হিসেবে ৪ আগষ্ট রোববার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসা, মমিনাকান্দা আল-আমিন দাখিল মাদরাসা, চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়, চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়সহ স্কুল মাদরাসার ক্লাস কার্যক্রম শুরুর আগে প্রাত্যহিক সমাবেশে কোন এক শিক্ষার্থী নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের ওই শপথ বাক্য পাঠ করায়।

বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসায় শপথ বাক্য পাঠ করার সময় সুপার মো. শহিদুল ইসলাম, সহকারী সুপার মো. আখতারুজ্জামান, সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, মোসাম্মৎ রোকেয়া আক্তার, মাহবুব হোসাইন রূপম, নুসরাত জাহান নীপা, শওকত আলী, সহকারী মৌলভী ফজলুল করিম, রেজাউল করিম, মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, কব্দুল হোসেন, আবুল হোসেন, আমীন মিয়াসহ মাদরাসার সকল শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর