প্রেমের ফাঁদে ফেলে যুবতীকে পালাক্রমে ধর্ষণ-গ্রেফতার-৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিতলগঞ্জ পশ্চিমপাড়া এলাকার একটি ঘরে যুবতীকে দুই দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষন করে প্রেমিক রাসেলসহ তার সহযোগীরা। ধর্ষনের পর রক্তাক্ত অবস্থায় ধর্ষিতাকে ফেলে রেখে যায় ধর্ষনকারীরা। পরে স্থানীয় একটি সিএনজি চালকেরে সহায়তায় উদ্ধার হয়। উদ্ধার হয়ে শুক্রবার রাতে ধর্ষিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ধর্ষিতার মামলার এজাহারের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুল হক জানান, পিতলগঞ্জ এলাকার গোলজার মিয়ার ছেলে রাসেল মিয়ার সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। তারপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

বৃহস্পতিবার প্রেমিক রাসেল তার প্রেমিকাকে কা ন ব্রীজের নীচে দেখা করতে বলে। পরে যুবতী রাত ৮ টার দিকে কা ন ব্রীজের নিচে প্রেমিকের সঙ্গে দেখা করতে আসে। প্রেমিক রাসেল তার পিতা মাতার সঙ্গে দেখা করার কথা বলে একটি সিএনজিযোগে পিতলগঞ্জ পশ্চিমপাড়া রফিক মিয়ার একটি পুরাতন ঘরে নিয়ে যায়। পরে যুবতীকে মারধর করে এবং হত্যার ভয় দেখিয়ে রাসেলসহ তার সহযোগী কয়েকজন নিয়ে ওই নারীকে পালাক্রমে ধর্ষন করে।

রূপগঞ্জ থানার অপারেশ অফিসার রফিকুল ইসলাম বলেন ধর্ষণের ঘটনায় রাসেলসহ গ্রেফতার করা হয়েছে, আহসান উল্লাহর ছেলে আশিক মিয়া, সিরাজ মিয়ার ছেলে শাকিল মিয়া, হারিন্দা টেকপাড়া এলাকার হযরত আলীর ছেলে সামছু দোহাই ও তাদের বন্ধু নীলফামারী জেলার ডিমলা থানার সুন্দরখাতা এলাকার আহাম্মদ আলীর ছেলে শের আলীকে। তারা যুবতীকে পালাক্রমে ধর্ষন করে এমন তথ্য নিশ্চিত করেছেন ধর্ষীতা। রিপোর্ট আসলে বুঝাযাবে আরও কেউ জড়িত আছে কি না।

ধর্ষীতার পরিবারের লোকজন জানান, ২ দিন ঘরে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। শুক্রবার মধ্য রাতে রাস্তায় ফেলে রেখে যায় ধর্ষনকারীরা। পরে একটি সিএনজি চালকের সহায়তায় সেখান থেকে রূপগঞ্জ থানায় এসে মামলা দায়ের করা হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ৫ ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর