নোয়াখালীর সুবর্ণরের চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রাম থেকে জয়শ্রী রায় (২০), নামের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রোববার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে পশ্চিম চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে। পরে জয়শ্রীর বাবার বাড়ি থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জয়শ্রী রায় ওই গ্রামের মৃত দুর্লভ বিহারির মেয়ে। সে সৈকত সরকারি কলেজের স্নাতক (সম্মান) বিভাগের ছাত্রী ছিল।
পারিবারিক সুত্রে জানা গেছে, গতবছর ফেনীর দাগনভূঁয়ার কমল দাসের সাথে জয়শ্রীর বিয়ে হয়। বিয়ের ২৭দিন পর কমল দক্ষিণ আফ্রিকায় চলে যায়। যাওয়ার পর থেকে তার সাথে কমলের সম্পর্ক ভাল যাচ্ছিল না। এর মধ্যে জয়শ্রী জানতে পারে কমলের আরো একটা বউ আছে। ঘটনাটি মোবাইলে জানানোর পর কমল জয়শ্রীর সাথে খারাপ আচরণ করে আসছিলো। অবশেষে জয়শ্রী এপথ বেছে নিলো বলে জানান তার মা সীমান্ত রায়।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন ফোনে জানান, জয়শ্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/আরএইচ