ডেঙ্গু প্রতিরোধে “ইচ্ছা”র সচেতনতা কার্যক্রম

ইছা মানব সেবা সংগঠনের পক্ষ থেকে কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতা কার্যক্রম শুরু করেছে । সংগঠনটি রবিবার বেলা ১১টার দিকে শহরের বিভিন্ন স্কুল,কলেজ,হাসপাতাল,রেল ষ্টেশন,বাজার গুলোতে ডেঙ্গু মশা প্রতিরোধ মূলক ৫০০ লিফলেট বিতরণ করে ।গত কয়েকদিনে কুড়িগ্রামে ৩৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে ৮ জনকে চিকিৎসা দেয়া হয়েছে,তারা এখন সুস্থ্য,বাকি ৬ জনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং চিকিৎসাধীন ১৮ জন হাসপাতালে রয়েছে ।

চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। ৬৪ জেলাতেই এখন ডেঙ্গুর বিস্তার। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৬৮৭ জন।

ইছা মানব সেবা সংগঠন জনসচেতন মুলক লিফলেট বিতরনকালে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ শহিদুল ইসলাম ( শিমুল) সহ সভাপতি মোঃ সোহানুর রহমান সোহান ,শ্রী জিবন চন্দ্র সরকার। মোঃ এরশাদুল হক, মোঃ মেহেদি হাসান, মোছাঃ আফরোজা বেগম সপ্না প্রমুখ।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর