সিরাজগঞ্জে দুস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

ঈদুল আযহা উপলক্ষে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গরীব ও দুস্থ ৩ হাজার ৩শ’ ৯৭ পরিবারের মাঝে ১৫ কেজি করে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) সকালে সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্ধোধন করেন। এ সময় উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসিম রেজা নূর দিপু,আ’লীগ নেতা বেলাল আহমেদসহ সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান মো.সবুর আলী সেখ বলেন,মানবতার নেত্রী শেখ হাসিনার সরকার সবসময় গরীব-দুঃখীদের পাশে আছে। পবিত্র ঈদুর আযহা উপলক্ষে দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে গরীবদের মাঝে এ চাল বিতরণের উদ্দ্যোগ অত্যান্ত প্রশংসনীয়। সরকারের এ মহতি উদ্দ্যোগের ফলে গরীব পরিবার গুলো অনেক উপকৃত হচ্ছে। ####

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর