নোয়াখালীর সেনবাগে নানার বাড়িতে বেড়াতে এসে ছাবিয়া ইসলাম নামে ৯মাসের এক শিশুর রহস্য জনক মৃত্যু হয়েছে। নিহত শিশু তারিন আক্তার লাইজু ও সাইফুল ইসলাম সুমন’র সন্তান। তার পিতার বাড়ি রংপুর জেলার লালমনিরহাটে।
রোববার (৪ আগস্ট) সকালে উপজেলার কাদরা ইউনিয়নের পুরুষ্কর হাফেজ বাড়িতে এ ঘটনা ঘটে । খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্দার করে থানা নিয়ে আসে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বার্তা বাজার কে জানান , নিহতের মা,বাবা দাবি তাদের শিশু জ¦রে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু স্থানীয় কিছু অতিউৎসাহী ফেইসবুকে লিখেছে শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ জন্য দুপুরে শিশুর লাশটি উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, শিশুটির স্বাভাবিক মৃত্যু হয়েছে।
বার্তাবাজার/আরএইচ