সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক ফারিবরের উপর গুলি বর্ষন ও সস্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালন করেন বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখা।
মানববন্ধনে বক্তব্যে রাখেন, জেলা ছাত্রলীগের সভাপিত রেজাউল ইসলাম রেজা, সাবেক সভাপতি কাজী আকতার হোসেন, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদীসহ বিভিন্ন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বক্তারা এ সময় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের উপর হামলা ও পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আজমির হোসেন ফারিবের উপর গুলি বর্ষনের ঘটনায় জড়িতদের দ্রুত অইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, এর আগে শনিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা পৌরসভার ঝুটিতলা-শিবতলা এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে।
বার্তাবাজার/আরএইচ