নোয়াখালীর হাসপাতাল গুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে। প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে।
গত (২৭ জুলাই) জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রথমে ৯জন হলেও গত আট দিনের ব্যবধানে এ সংখ্যা বেড়ে আজ রোববার (৪ আগস্ট) দাঁড়িয়েছে ৯৭জনে। গত শুক্রবার (২ আগস্ট) নোয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত এক রেলওয়ে কর্মচারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।
নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহকারী গিয়াস উদ্দিন রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ফোনে জানান, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ১৪জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন ৬৪ জন, চিকিৎসা নিয়ে চলে গেছেন, ৩৪জন।
বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে ৩২ জন, এছাড়াও প্রাইম হাসপাতালে ২জন, ট্রাস্ট ওয়ান হাসপাতালে ২জন, আমেরিকা হাসপাতালে ২জন, জীবন আলো হাসপাতালে ১জন, রয়েল হাসপাতালে ১জনসহ মোট ডেঙ্গু আক্রান্ত ৩৯জন রোগী হাসপাতালে ভর্তি আছে।
রোগীর আত্মীয়-স¦জনদের সাথে কথা বলে জানা যায়, প্রায় নতুন করে প্রতিদিনি ভর্তি হচ্ছেন সরকারী বেসরকারী হাসপালে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীরা। স্থান সংকটের কারণে সেবা নিতে আসা রোগীসহ চিকিৎসকরা পড়ছেন বিপাকে।
জেলায় প্রতিদিনি ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় উদ্দেগে রয়েছেন জেলার স্থানীয় মানুষ। দিন দিন রোগীর সংখ্যা বাড়ায় রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে নার্স ও ডাক্তাররা। ভর্তি হওয়া রোগীর মধ্য অনেককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও চট্রগ্রাম পাঠানো হয়েছে। এদিকে সরকারী হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের রয়েছে নানান অভিযোগ। রোগী ও রোগীর স্বজনদের অভিযোগ, ভর্তির পর থেকে দুই একটি স্যালাইন ছাড়া আর কিছুই পাচ্ছেন না তারা। মিলছেনা রোগীদের জন্য হাসপাতাল থেকে কোন খাবার। প্রযোজনীয় ঔষধ ও খাবার কিনে আন্তে হচ্ছে বাহির থেকে। আবার জায়গা অভাবে অনেকে বারান্দায় কিংবা মেঝেতে থাকতে হচ্ছে কোনমতে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম রবিবার (৪ আগস্ট) দুপুর ১২টায় ফোনে জানান, হাসপাতালে ডেঙ্গু কর্নার খোলা হলেও বেড এবং ডেঙ্গু পরীক্ষার কিট সংকট রয়েছে। তিনি আরো জানান, নোয়াখালী জেনারেল হাসপাতালে ৪৪জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছে এবং গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১১জন ডেঙ্গু রোগী। তবে অধিকাংশ রোগী ঢাকা থেকে আক্রান্ত হয়ে আসলেও নোয়াখালীতেও কয়েক জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়।
বার্তাবাজার/কে.জে.পি