ভালো ভাবে আঁচ করতে পেরেছেন মেয়র মহদয়।তাই ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার কামড় থেকে রক্ষা পেতে মসজিদের ইমামসহ সবাইকে লম্বা জামা-পায়জামা ও মোজা পরার পরামর্শ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সঙ্গে নামায পড়ে প্রার্থনার কথাও জানান তিনি।
রোববার (৪ আগস্ট) নগর ভবনে মসজিদের খতিব ও ইমামদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ পরামর্শ দেন।
মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, সকলে লম্বা জামা, পায়জামা এবং মোজা পরতে পারেন। ইমাম সাহেবেরা এমন পরেন। একটু সচেতন হলে আমরা এ (ডেঙ্গু) থেকে মুক্তি পেতে পারি। মসজিদে নামাজের আগে অ্যারোসল স্প্রে করতে পারেন। সামান্য সচেতনতা আমাদের সবাইকে নিরাপদে রাখতে পারে।
তিনি বলেন, আল্লাহ তায়ালা মাফ করলে দ্রুত ডেঙ্গুমুক্ত শহর নিশ্চিত করতে পারবো। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিকে ডেঙ্গুমুক্ত করতে পারবো ইনশাল্লাহ। এ কাজে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তারা নিজ এলাকায় প্রতিটি মসজিদে ডেঙ্গু থেকে মুক্তির লক্ষ্যে দোয়া পাঠ করবেন। যেন এ শহর দ্রুত ডেঙ্গুমুক্ত হয়। কারণ আল্লাহ ধৈর্যশীল ও নামাজিদের পছন্দ করেন। আমরা ধৈর্য ধরবো ও নামাজের সঙ্গে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করবো। নিশ্চয় তিনি আমাদের মাফ করবেন।
মেয়র আরো বলেন, চারদিকে যেমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে তেমনি জনগণও যথেষ্ট সচেতন হয়েছে। এক মাস আগেও আমাদের জনগণের অনেকে ডেঙ্গু নিয়ে তেমন সচেতন ছিলেন না। এখন জনগণ যথেষ্ট সচেতন হয়েছেন। তাই এর প্রকোপ ধীরে ধীরে কমে আসছে। এটা সম্ভব হয়েছে আমাদের প্রচেষ্টা ও জনগণের সচেতনতার ফলে।
বার্তাবাজার/এএস