সাভারে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঢাকার সাভারে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানার পুলিশ। রবিবার (৪ আগষ্ট) দুপুরে সাভারের সিএন্ডবি এলাকায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের বিপরীতে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক এনামুল হোসেন জানান, পথচারীদের খবর ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হলেও নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর এবং তার পরনে গেঞ্জি রয়েছে। গেঞ্জির সামনে মৎস্য সপ্তাহ-২০১৬ ও পিছনে লেখা সৌজন্যে সোনালী ব্যাংক।

তিনি আরও জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই, তবে লাশের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি দুই তিন আগে মারা যেয়ে থাকতেন পারেন। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারন বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর