মো. সেকান্দরকে শীর্ষ মাদক ব্যাবসায়ী বলে অপপ্রচার

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে থাই ও এ্যালমুনিয়াম ব্যাবসায়ী মো. সেকান্দর আলীকে শীর্ষ মাদক ব্যাবসায়ী বলে সামাজিক গণমাধ্যমে অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী তাসলিমা আক্তার। তাসলিমা বলেন মো. আলমের সাথে মারা মারির একটি মামলায় তার স্বামীকে আসামী করেছে আলমের স্ত্রী।

ওই মামলায় শুক্রবার রাতে কুমিল্লার ডিবি পুলিশ গৌরীপুর বাজারের মামা ভাগিনা থাই এ্যালমুনিয়াম দোকান থেকে ধরে নিয়ে গেছে আমার স্বামীকে। এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল সংবাদ কর্মীদের ভূল তথ্য দিয়ে এবং আমার দুই দেবর সোহেল সাউথ আফ্রিকা ও শাহ আলম ওমান থেকে তাদের উপার্জনের টাকা দিয়ে তিতাস উপজেলার নিজ গ্রাম শাহপুরে বিল্ডিং দিচ্ছে সেই বিল্ডিং এর ছবি দিয়ে কুচক্র মহলটি সাংবাদিক ভাইদের দিয়ে সামাজিক গণমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে যে আমার স্বামী মাদক ব্যাবসা করে অট্রালিকা গড়ে তুলেছে। এমন মিথ্যা বানোয়াট ও সাজানো কল্প কাহিনী লিখিয়ে যে অপপ্রচার করছে আমি তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এদিকে কুমিল্লা ডিবি পুলিশের এস আই শহিদুল ইসলাম বলেন, আমরা সেকান্দরকে একটি মারা মারির মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী হিসেবে গ্রেফতার করেছি এবং কোর্টে প্রেরণ করেছি। তার সাথে কোন প্রকার মাদক পাইনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর