প্রবীণ শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা হিমায়েতুল ইসলাম আর নেই

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার প্রবীণ শিক্ষাবিদ, কাশিয়ানী জি সি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক, মালা শহীদ আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা স ম হিমায়েতুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে এগারোটার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

বীর মুক্তিযোদ্ধা স ম হিমায়েতুল ইসলাম উপজেলার টগরবন্ধ ইউনিয়নের মালা গ্রামের বাসিন্দা।তিনি দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী,পাঁচ পুত্র, চার কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার যোহরের নামাজ শেষে কাশিয়ানী জি সি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে মালা সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

প্রবীণ এ শিক্ষাবিদের মৃত্যুতে মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর