যুক্তরাষ্ট্রে ফের হামলা, ঝড়ল ১০টি তাজা প্রাণ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে হামলার রেশ কাটতে না কাটতে দেশটির ওহিও অঙ্গরাজ্যে আবারও বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে।আহত হয়েছেন অনেকে।

স্থানীয় সময় শনিবার (৩ আগস্ট) দিনগত রাত ১টার দিকে রাজ্যের ডেটন এলাকায় একটি পানশালার বাইরে ওই হামলার ঘটনা ঘটে।

ওইদিন সকালে টেক্সাসের এলপাসো শহরের ওয়ালমার্টে বন্দুকধারীর এলোপাতাড়ি গুড়িতে ২২ জন নিহত হন। এই হামলায় আহত হয়েছেন অন্তত ২৬ জন। হামলায় জড়িত সন্দেহে এক শ্বেতাঙ্গ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে এফবিআই।

ভয়াবহ ওই ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই ওহিওতে পানশালায় ঢুকতে না পেরে এক ক্ষুব্ধ যুবক এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই ১০ জন নিহত এবং আরও ১৬ জন আহত হন।

এদিকে সকালের হামলাকারীর নাম প্যাট্রিক ক্রুসিয়াস। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, হামলাকারী অভিবাসী ও হিস্পানিক বিদ্বেষী।

এল পাসো শহরের পুলিশ প্রধান জর্জ এলেন বলেন, এটা একটি ঘৃণ্য হামলা। এফবিআই হামলার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। আশা করি আটক হওয়া সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার পরই বিস্তারিত জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে একটি উদ্দেশেই হামলা চালানো হয়েছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর