নেইমারকে ‘ঘাড় ধাক্কা’ দিয়ে বের করে দিলেন এমবাপে! (ভিডিও)

ফরাসি সুপার কাপের ফাইনালে রেনের বিপক্ষে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপে ও অ্যাঙ্গেল ডি মারিয়ার গোলে শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)।এরপর বিজয় উল্লাসে মেথে উঠে পিএসজির খেলোয়াড়রা।সেখানে ঘটে এক অপৃতিকর ঘটনা।যা নিয়ে বইছে আলোচনা-সমালোচনা।

ম্যাচ শেষে ট্রফিসহ সতীর্থদের সঙ্গে ছবি তুলতে এলে নেইমারকে ‘ঘাড় ধাক্কা’ দিয়ে সরিয়ে দেন বিশ্বকাপজয়ী ফ্রান্স তারকা এমবাপে। আর সেই ভিডিওটি চাউর হতেই বেশ ভাইরাল হয়েছে।

রেনের বিপক্ষে নেইমারকে খেলাননি কোচ টমাস টুখেল। তাকে ছাড়াই ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। ট্রফি জেতার পর তাই সতীর্থদের সঙ্গে উদযাপন করতেও দেখা যায়নি নেইমারকে। তবে ছবি তুলতে এসে এমবাপের কাছে হেনস্তার শিকার হয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়- নেইমার ছবি তোলার জন্য জায়গা করে দাঁড়াবেন ঠিক সেসময়ই তাকে জোর করে ‘ঘাড় ধাক্কা’ দিয়ে সরিয়ে দিয়েছেন এমবাপে; যদিও ফিরে এসে নেইমার ঠিকই ছবি তুলেছেন!

দিন কয়েক আগে ফরাসি তারকা নেইমারকে পিএসজিতে থাকার অনুরোধ জানিয়েছেন।অথচ তাদের মধ্যে যে বৈরি সম্পর্ক রয়েছে তা উক্ ভিডিও প্রমাণ করে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর