চরখারচর উচ্চ বিদ্যালয়পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

বর্তমান সময়ের মহামারি ডেঙ্গুর বংশবিস্তার রোধে শেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতার বৃদ্ধির অংশ হিসেবে নিজ বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ রাখতে শিক্ষার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট শনিবার দুপুরে সদর উপজেলার চরখারচর উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের নিয়ে ওই কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে শেরপুর গ্র্যাজুয়েট ক্লাব’র সভাপতি ও বিডি ক্লিন শেরপুরের সমন্বয়ক আল আমিন রাজু সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এডভোকেট শক্তিপদ পাল, মানবাধিকার কর্মী শামীম হোসেন, চরখারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, চরখারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বীনা আক্তার, বিডি ক্লিন শেরপুর সহ-সমন্বয়ক মেহেদী হাসান শামীম প্রমুখ।

ওইসময় সজিব আহমদ জান, তৌহিদুর রহমান, মোঃ আশরাফুল আলম, জাকির হোসেন, রবিউল ইসলাম সানী, লিমন মিয়া, আমির হামজা, আকাশ মিয়া, স্বপন মিয়া, তাসমিয়াসহ, শেরপুর গ্র্যাজুয়েট ক্লাব, বিডি ক্লিন ও রক্তসৈনিক শেরপুরের সদস্যগণসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর