দেশে ‘মহামারির’ আকার রুপ নিয়েছে ডেঙ্গু।তবে শোকের মাসে ডেঙ্গু থেকেও ভয়ঙ্কর এক অশুভ শক্তি সক্রিয় আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (৪ আগস্ট) সকালে শান্তিনগরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, এদিকে শোকের মাস অন্যদিকে মশা নিয়ে ব্যস্ত আছি। এ মাসে অশুভ শক্তি সক্রিয় আছে। যারা ডেঙ্গু থেকে ভয়ঙ্কর।
ঈদ উপলক্ষ্যে ঘরমুখি মানুষের উদ্দেশ্যে কাদের বলেন,‘সবাই জ্বর পরীক্ষা করে ঈদে বাড়ি যান। না হলে হীতে বিপরীত হবে।’
এ সময় ডেঙ্গুর হাত থেকে রক্ষা না পাওয়া পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চলবে বলেও জানিয়ে তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে দুই সিটির হাতে দ্রুত কার্যকর ওষুধ আসবে। অত বেশি পরীক্ষা-নীরিক্ষায় যাওয়া যাবে না। এখন সংবেদনশীল মুহূর্ত।’
এ সময় কথা বেশি না বলে ডেঙ্গু দমনে সমন্বিতভাবে কাজ করতেও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বার্তাবাজার/এএস