মশা।আকারে খুব ছোট।তবে কাঁপিয়ে দিচ্ছে সবাইকে।রাজধানীসহ সাড়া দেশের মানুষ এখন যেন আতঙ্কে দিন কাটাচ্ছে।এরই মধ্যে এই রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বেশ কয়েকজন মারাও গেছেন। এমন ঘটনায় চরম আতঙ্ক কাজ করলেও এর মধ্যে এক ফসলা হাসি এনে দিয়েছেন রাজধানীর এক যুবক।
ডেঙ্গু আতঙ্কের মধ্যে রাজধানীর সড়কে মশারি পরে মোটরসাইকেল চালানোর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ছবিটি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে থেকে তোলা। ছবিতে দেখা যাচ্ছে, রাস্তায় বেশ কিছু যানবাহন চলছে। এর মধ্যে এক ব্যক্তিকে দেখা যায় মশারি দিয়ে মাথা ও শরীর ঢেকে স্কুটার চালাচ্ছেন। এ সময় কেউ একজন ছবিটি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়।
কেউ কেউ বলছেন, ডেঙ্গুর ছড়িয়ে পড়ার বিরুদ্ধে এটি একটি নীরব প্রতিবাদ। আবার কেউ কেউ বলছেন, এটি পাতলা পলিথিনের রেইনকোট।
ছবিটি কে, কখন তুলেছেন সে বিষয়ে কিছু জানা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
বার্তাবাজার/এএস