চরম হতাশার সংবাদ পেলেন তামিম-মাহমুদউল্লাহ

সদ্য শেষ হওয়া বিশ্বকাপের আসর থেকে নিজেকে হারিয়ে খুঁজছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।তবে কিছুতেই নিজেকে ফেরে পাচ্ছেন না চট্টলার খান সাহেব।ব্যর্থতা যেন তাকে ঘিরেই চলছে। আর এই ওপেনারের পথেই হেঁটেছেন নির্ভরতার প্রতীক মাহমুদুল্লাহ রিয়াদও। সদ্য শেষ হওয়া লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তামিমের তিনটি ইনিংস ছিল যথাক্রমে ০, ১৯ ও ২ রানের।

আর রিয়াদের স্কোর তো তিনের ঘরের নামতা! তিন ম্যাচে তিনি করেছেন যথাক্রমে ৩, ৬ ও ৯ রান। এমন বাজে পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ে স্বাভাবিকভাবেই অবনমন হয়েছে দুজনেরই।

সদ্য প্রকাশিত আইসিসির র‍্যাঙ্কিংয়ে চার ধাপ পিছিয়েছেন টাইগার ওপেনার তামিম। ২৮ নম্বরে থেকে সিরিজ শুরু করা অভিজ্ঞ ওপেনার নেমে গেছেন ৩২ নম্বরে। মাহমুদুল্লাহর অবনমন হয়েছে আরও বেশি। শ্রীলঙ্কা সফরের আগে আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ৪৫ নম্বরে ছিলেন রিয়াদ। আট ধাপ পিছিয়ে এখন তিনি ৫৩ নম্বরে।

তবে লঙ্কা সিরিজের দুই ম্যাচে পঞ্চাশোর্ধ রানের ইনিংস লেখায় উন্নতি হয়েছে মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমের। প্রথম ম্যাচে ৫০ ও দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৯৮ রান করা মুশফিকের উন্নতি হয়েছে একধাপ। ১৯ নম্বরে থেকে সিরিজ শুরু করা সাবেক অধিনায়ক এখন ১৮ নম্বরে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর