রংপুর রাইডার্স থেকে কত পাচ্ছেন সাকিব

সবার মুখে বলাবলি এবং ক্রিকেট পাড়ায় ছড়াছড়ি, চড়া মূল্যে ঢাকা ডায়নামাইটস ছেড়ে রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। তাদের যুক্তি, তারকাবহুল দল হওয়া সত্ত্বেও কেন রংপুরে ভিড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রংপুর রাইডার্সে সাকিবের পারিশ্রমিক কোটির উপরে। একবারের শিরোপাজয়ী ফ্রাঞ্চাইজিটির সঙ্গে এক বছরের চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যদি ঢাকা ডায়নামাইটসেও প্রায়ই সমপরিমান অর্থ পেতেন সাকিব। তার মধ্যে জাতীয় দলের সতীর্থ মাশরাফি বিন মর্তুজা এখনো রংপুরে রয়ে গেছেন। বিসিবিও ট্রান্সফার ইস্যু কিংবা আইকনের তালিকা প্রকাশ করেনি। যে কারণে প্রশ্নবিদ্ধ সাকিবের ট্রান্সফার ইস্যু।

এখন পর্যন্ত বিসিবির নোটিশ না পাওয়া গেলেও ঠিকই আইকন হিসাবে সাকিবের সঙ্গে চুক্তি করেছে রংপুর। যা নিয়ম বহির্ভূত বলে দাবি ঢাকার। এছাড়া সাকিবকে ভিড়ানোর পরও মাশরাফিকে এখনো না করেনি রংপুর। আবার তারা যে টাইগার দলের ওয়ানডে ক্যাপ্টেনকে রাখবে না দলে এটাও বুঝা যাচ্ছে। কারণ একদলে দুই আইকন রাখার কোন নিয়ম নেই। যে কারণে প্রশ্ন উঠেছে ঢের।

এদিকে গেল শনিবার সাকিব-মাশরাফি ইস্যু কিংবা ট্রান্সফার নিয় বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম বলেন, আসলে সাকিব ঢাকা ছেড়ে রংপুরে চলে যাওয়ায় দুটি সমস্যা হয়েছে, এক রংপুরে দুইজন আইকন। অন্যদিকে ঢাকা ডায়নামাইটসে কোনো আইকন নেই। এই বিষয়টি নিয়ে আমরা বোর্ড পরিচালক ও ফ্রাঞ্চাইজির সঙ্গে আলোচনা শেষে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাব। এ ছাড়া চিটাগং ভাইকিংসের নতুন ফ্রাইঞ্চাইজি নিয়েও সিদ্ধান্ত জানানো হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর