ঘাটাইলে ১৫ ডেঙ্গু রোগী সনাক্ত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এক সপ্তাহে ১৫জন ডেঙ্গু রোগীকে সনাক্ত করেছেন চিকিৎসকরা এ গুলো সব ঢাকা থেকে বলে জানা যায়। পরীক্ষা নিরিক্ষা করে ডেঙ্গু রোগ নির্নয়ের কোনো ব্যবস্থা ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাই ।পর্যাপ্ত পরীক্ষার সরঞ্জাম না থাকায় সনাক্তকারী সকল রোগীই উপজেলা সদরের দুটি বেসরকারী ক্লিনিকে পরীক্ষা করে সনাক্ত করেছেন।

শনিবার উপজেলা স্ব্যস্থ্য কমপ্লেক্সে রেজিষ্ট্রার মোতাবেক সনাক্তকারী রোগীর সংখ্যা ১২জন।তবে বেসরকারী ক্লিনিক দুটির তথ্য মতে ঘাটাইলে ডেঙ্গু রোগীর সনাক্তার সংখ্যা ১৫জন।
ঘাটাইল উপজেলা স্ব্যাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সুত্রে জানা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগ নির্নয়ের ব্যবস্থা হাসপাতালে না থাকায় হাসপাতালে আসা রোগীরা সদরের বেসরকারী ক্লিনিকে পরীক্ষা করে ডেঙ্গু সম্পর্কে নিশ্চিত হচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক সপ্তাহ ১২জন রোগী এসেছেন। এদের মধ্যে ৮জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান খান জানান ডেঙ্গু রোগীরা কেউ স্থানীয়ভাবে আক্রন্ত হয়নি।সকল রোগীরা ঢাকা থেকে ডেঙ্গু রোগের জীবানু নিয়ে এসেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর