র‍্যাব-৪ এর ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭৫ লাখ টাকা জরিমানা

ঢাকার ধামরাইয়ের কেবিসি এগ্রো প্রোডাক্টস কে মেয়াদোত্তীর্ণ রাইস ব্র‍্যান্ড তেলে নতুন করে লেবেল লাগিয়ে পুনরায় বাজারজাত করা এবং আমদানি নিষিদ্ধ শুকরের চর্বি ও মাংস দিয়ে পোল্ট্রি ফিড উৎপাদন করায় ৭৫ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত। শনিবার (৩ আগস্ট) উপজেলার বাথুলি এলাকায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‍্যাব-৪ এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথ অভিযান চালায়।

এব্যাপারে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে হেলথ কেয়ার এর নামে রাইস ব্র‍্যান্ড তেল বাজারজাত করে আসছে। এরা মেয়াদোত্তীর্ণ তেলের বোতল কারখানায় নিয়ে নতুন করে মেয়াদের লেবেল বসিয়ে পুনরায় বাজারজাত করে। এছাড়াও দেশে শুকরের চর্বি ও মাংস আমদানি নিষিদ্ধ থাকলেও তারা এগুলি ব্যবহার করে লোল্ট্রি ফিড উৎপাদন করে আসছিলো।

এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‍্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর