হজে গিয়ে ২৯ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে বিভিন্ন কারণে এখনও পর্যন্ত ২৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন নারী রয়েছেন।

শনিবার ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে এই তথ্য জানা গেছে। বুলেটিনে জানানো হয়, মক্কায় ২৪ জন, মদিনায় ৪ জন ও জেদ্দায় ১ জন ইন্তেকাল করেছেন।

বুলেটিনে আরো বলা হয়, সৌদি আরবে হজ চিকিৎসা কেন্দ্র হতে এ পর্যন্ত ৪৬ হাজার ৩৯ জন হজ যাত্রী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। ২ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ার লাইন্সের ৩২১টি হজ ফ্লাইটে ১ লাখ ১২ হাজার ৬০৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

উল্লেখ্য, গত ৪ জুলাই থেকে শুরু হয় এবছরের হজ ফ্লাইট। শেষ হজ ফ্লাইট ঢাকা ছাড়বে আগামী ৫ আগস্ট। এবার ৫৯৮টি হজ এজেন্সীর মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর