দ্বিতীয় ইনিংসেও স্মিথের ব্যাটে জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া

স্টিভেন স্মিথের সেঞ্চুরির জবাবে জো বার্নসের সেঞ্চুরি। তবে অস্ট্রেলিয়ার যেমন স্মিথ ছাড়া কেউ হাফসেঞ্চুরির দেখাও পাননি। ইংল্যান্ডের তেমন হয়নি। বার্নসের ইনিংসটাকে সুন্দর করার কাজে সাহায্য করেছেন আরও দুই ব্যাটসম্যান, করেছেন হাফসেঞ্চুরি।

প্রথম ইনিংসে স্মিথের ১৪৪ রানের দুর্দান্ত এক ইনিংসের পরও অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় ২৮৪ রানে। জবাবে জো বার্নসের ১৩৩ রানে ভর করে ৩৭৪-এ থেমেছে ইংল্যান্ডের ইনিংস। প্রথম ইনিংসে স্বাগতিকরা পেয়ে গেছে ৯০ রানের লিড।

জো বার্নস চোখ ধাঁধানো এক ইনিংস খেলেছেন, টেস্ট মেজাজের ব্যাটিং যাকে বলে! ৩১২ বল মোকাবেলায় ১৩৩ রানের ইনিংসে ইংলিশ ওপেনার বাউন্ডারি হাঁকান ১৭টি। তার সঙ্গে হাফসেঞ্চুরি পেয়েছেন জো রুট আর বেন স্টোকসও। রুট ৫৭ আর স্টোকস ৫০ রান করেন। ১৩৫.৫ ওভারে ইংল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয় ৩৭৪ রানে।

তবে ইংলিশদের ইনিংসটা আরও আগেই থামতে পারতো। ৩০০ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলেছিল ইংলিশরা। সেখান থেকে দলকে আরও অনেকটা দূর টেনে নেন লোয়ার অর্ডারের ক্রিস ওকস আর স্টুয়ার্ট ব্রড। ব্রড ২৯ রানে আউট হন। ওকস শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৭ রানে।

অস্ট্রেলিয়ার পক্ষে ৩টি করে উইকেট নেন প্যাট কামিন্স আর নাথান লিয়ন। দুটি করে উইকেট জেমস প্যাটিনসন আর পিটার সিডলের। প্রায় একশ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। ইনিংসের তৃতীয় ওভারেই ব্রডের শিকার হয়ে ফিরেছেন ডেভিড ওয়ার্নার (৮)।

তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩১ ওভারে ৩ উইকেটে ১২৪ রান । যার ফলে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৩৪ রানে এগিয়ে । ৪৬ রান নিয়ে মাঠে আছেন স্টিভেন স্মিথ ।

সংক্ষিপ্ত স্কোর –
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস -২৮৪
ইংল্যান্ড প্রথম ইনিংস -৩৭৪
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস-১২৪/৩

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর