ধামরাইয়ে ডিএনসি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক-৪

ডিপার্টমেন্ট অফ নারকোটিক কন্ট্রোল (ডিএনসি) ঢাকা জেলা ধামরাইয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার (৩ আগস্ট) উপজেলার ভাড়ারিয়া, নান্দেশ্বরী, শরীফবাগ এলাকায় ডিএনসি ধামরাই সার্কেল ইন্সপেক্টর আব্দুস সালামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় বলে ডিএনসি সূত্রে জানা যায়।

ডিপার্টমেন্ট অফ নারকোটিক কন্ট্রোল ঢাকা জেলার সহকারী পরিচালক সুব্রত শুভ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ (শনিবার) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঢাকা কর্তৃক ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভাড়ারিয়া এলাকা থেকে ৩০০ পিস ইয়াবাসহ সুজেলা বেগম (৩৭), নান্দেশ্বরী এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ মোঃ বাছেদ (৪৫), শরীফবাগ এলাকা থেকে ১২০ গ্রাম গাজা এবং গাজা বিক্রির ১৪,৪০০ টাকাসহ মোঃ শাহজাহান ওরফে শারজু (৪১) কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে ধামরাই থানায় ৩টি নিয়মিত মামলা দায়ের করা হয়।

এছাড়া গাজা সেবন ও সংরক্ষণের অপরাধে রুপালী বেগম (৩২) কে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদন্ডে দন্ডিত করা হয় বলেও জানান ডিএনসি’র এই কর্মকর্তা।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর