সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ ২ মাদক ব্যবসায়ী ও গ্রেফতারি পরোয়ানার ৬ আসামিসহ ৮ জনকে আটক করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে ১২০ গ্রাম গাঁজা। শনিবার ভোর রাতে ও শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, ১২০ গ্রাম গাঁজাসহ উপজেলার কাদাকাটি গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ নাজমুল ইসলাম রিপনকে , কাদাকাটি গ্রামের মোঃ সোহরাব মোড়লের ছেলে মোঃ আক্তারুল ইসলাম মোড়ল, বালিয়াপুর গ্রামের মোঃ হাফিজুল ইসলাম গাজীর ছেলে খায়রুল ইসলাম, বাকড়া গ্রামের রেয়াজউদ্দিনের ছেলে কাশেম আলী, কাপসন্ডা গ্রামের বিদার গাজীর ছেলে মোঃ এবাদুল গাজী, আগরদাড়ী গ্রামের মৃত খোকন সরদারের ছেলে জিয়ারুল, বুধহাটা ( পূর্বপাড়া নদীর ধার) গ্রামের মোঃ মোছলে সরদারের ছেলে মোঃ তোফায়েল হোসেন ও সোদকোনা গ্রামের বাবর আলী গাজীর ছেলে মোঃ আলমগীর হোসেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুস সালাম জানান, তাঁর নেতৃত্বে থানার এএসআই (নিঃ) জয়নালে মোল্লা সঙ্গীয় এসআই (নিঃ) ফনীভূষন সরকার ও ফোর্স এর সহায়তায় ১২০ গ্রাম গাঁজা সহ আসামী মোঃ নাজমুল ইসলাম রিপন , মোঃ আক্তারুল ইসলাম মোড়লকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে ০৪(০৮)/১৯ নং মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে এএসআই (নিঃ) দেবাশিষ মন্ডল সঙ্গীয় ফোর্স এর সহায়তায় শিশু-৭২/১৯ গ্রেফতারী পরোয়ানার আসামী খায়ের গাজী অরফে খায়রুল ইসলাম, এসআই (নিঃ) মল্লিক মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স এর সহায়তায় জিআর-১৮০/১৯ (আশাঃ) গ্রেফতারী পরোয়ানার আসামী কাশেম আলী, এএসআই (নিঃ) পূণানন্দ্র হরি সঙ্গীয় ফোর্স এর সহায়তায় জিআর-১৯০/০৯ গ্রেফতারী পরোয়ানার আসামী মোঃ এবাদুলু গাজী, এএসআই (নিঃ) শাহ জামাল সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-৫৪/১৯ গ্রেফতারী পরোয়ানার আসামী জিয়ারুল, এসআই (নিঃ) বিল্লাল হোসেন শেখ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় জিআর-১৫৮/১৯ (আশাঃ) গ্রেফতারী পরোয়ানার আসামী মোঃ তোফায়েল হোসেন ও শনিবার সকালে এসআই (নিঃ) শাহ জামাল সঙ্গীয় ফোর্স এর সহায়তায় পাঃ জাঃ-১০/১৮ গ্রেফতারী পরোয়ানার আসামী মোঃ আলমগীর হোসেনকে গ্রেফতার করে। তিনি আরো জানান, আটককৃতদের শনিবার দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/আরএইচ