বন্যার্তদের সাহায্য ও সহযোগীতার হাত বাড়িয়ে নিরলস ভাবে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন জয়যাত্রা ফাউন্ডেশন ও জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান এফবিসিসিআই-এর পরিচালক সিষ্টার হেলেনা জাহাঙ্গীর এবং জয়যাত্রা ফাউন্ডেশনের কর্মকর্তাগন। মহতী কাজে ত্রান বিতরণ অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে জয়যাত্রা টেলিভিশন। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে তিন শতাধিক বানভাসিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অসহায় বানভাসিরা এ ত্রান হাতে পেয়ে বেজায় খুশি হন। এবং আল্লাহর কাছে হাত তুলে তার দোয়া প্রার্থনা করেন। শুক্রবার বাদ জুমা খোকশাবাড়ী ইউনিয়নের শৈলাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ত্রান সামগ্রী বিতরন করা হয়।
পল্লী মাতা সিষ্টার হেলেনা জাহাঙ্গীর সিরাজগঞ্জ আগমন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটিরসহ অন্যন্যরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে তুলেন।
প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠান উদ্বোধন করে সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। অনুষ্ঠানে জয়যাত্রা ফাউন্ডেশন ও জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান সিষ্টার হেলেনা জাহাঙ্গীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সদর উপজেলা চেয়াম্যান মো. রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নুর দিপু,খোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান রাশিদুল ইসলাম রশিদ মোল্লা, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাবেক সভাপতি গাজী আব্দুল খালেক।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জয়যাত্রা টেলিভিশন ও জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিস্টার হেলেনা জাহাঙ্গীর
এসময় বক্তারা বলেন, মানুষ মানুষের জন্য। আমরা যারা স্বচ্ছল জীবন যাপন করছি, তারা যদি মন থেকে একটু সহায়তা দেখাই তাহলে বানবাসিদের অভাব-অনটন থকার কথা নয়। দশে মিলে করিকাজ হারি জিতি নাহিলাজ, এই শ্লোগানকে সামনে রেখে জয়যাত্রার মতো অঙ্গিকার নিয়ে আমরা সকলেই বানভাসিদের পাশে দাড়াই।
এসময় আরো উটস্থিত ছিলেন, এরাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ সিরাজগঞ্জের সকল ইলেকট্রিক প্রিন্ট ও অনলাইনের সাংবাদিক প্রতিনিধিরা।
বার্তাবাজার/আরএইচ