আশাশুনিতে ৩ বছরের শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগ

সাতক্ষীরার আশাশুনি পল্লীতে ৩ বছরের এক শিশু কন্যাকে ৫৫ বছর বয়সি বাবুর্চি আজিজুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার বড়দল গ্রামে এ ঘটনা ঘটে।

মেয়ের পিতা ও মাতা জানান, তারা উপজেলার উত্তর বড়দলে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। বেলা ১১ টার দিকে একই গ্রামের মুহম্মদ গাজীর ছেলে বাবুচ্চি আজিজুল শিশুটিকে একা পেয়ে পেয়ারা ও খাবার দেওয়ার নাম করে তার বাড়িতে নিয়ে যায়।

এসময় তার স্ত্রী গরু চরাতে বিলে গিয়েছিল। একা পেয়ে মেয়েটিকে ঘরে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করতে গেলে মেয়েটি চিৎকার দিয়ে ওঠে। রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়িতে গিয়ে কাঁদতে থাকলে বিষয়টি জানাজানি হয়।

এরিপোর্ট লেখা পর্যন্ত তার পিতা-মাতা ও নানী স্থানীয় চিকিৎসা শেষে মেয়েটিকে থানায় ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা জানান, ধর্ষণের চেষ্টার কারনে মেয়েটার শরীর দিয়ে রক্ত ঝরতে থাকায় তাকে স্থানীয় চিকিৎসা শেষে হাসপাতালে পাঠানো হয়েছে।

সাথে সাথে তার পরিবারকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য থানায় যেতে বলা হয়েছে। বর্তমানে ধর্ষক আজিজুল পলাতক রয়েছে।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর