সাতক্ষীরার কলারোয়ার সবুজ বাংলা উন্নয়ন সংস্থার উদ্যগে ডেঙ্গু মশার প্রতিরোধে জনসচেতনতা মুলক প্রচার অভিযানে লিফলেট বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলার সরসকাটি ইউনাইটেড ম্যাধ্যমিক বিদ্যালয় ও বসন্তপুর আমিনিয়া মাদ্ররাসায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রচার অভিযানে প্রধান অতিথির বক্তব্য দেন, সরসকাটি ইউনাইটেড ম্যাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন আল মাসুদ বাবু। বিশেষ অতিথির বক্তব্য দেন, সরসকাটি ইউনাইটেড ম্যাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবাদুল হক, বসন্তপুর আমিনিয়া মাদ্ররাসায় সুপার মাওলানা নুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- সবুজ বাংলা উন্নয়ন সংস্থার পরিচালক শাহিনুর আলম, সভাপতি নিয়াজ মোরশেদ লাল্টু, ম্যানেজার আকিমুদ্দীন প্রমুখ।
বার্তা বাজার/কেএ