বঙ্গবন্ধুর স্মরণে ইবি ছাত্রলীগের শোকসভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী, জাতীয় শোক দিবস ও শোকের মাস আগস্ট উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের আয়োজনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ আগষ্ট) বিকাল ৬ টায় বঙ্গবন্ধু হলের টিভি রুমে বঙ্গবন্ধুকে গভীরভাবে স্মরণ করার লক্ষ্যে এ শোক সভা অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহা, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ ড. তপন কুমার জোয়ার্দ্দার।

এসময় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন,কোনো বাঙ্গালী নিজেকে বাঙ্গালী হিসেবে দাবী করতে পারে না যদি না জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মগাথা না জানে যদি কেউ না জানে এটা তার রাজনৈতিক অপরাধ।

এই মহান মানুষটিকে অবহেলায় সৎকার করা হলো, তাকে দাফন করা হলো বাংলাদেশের প্রান্তিক জনপদে, কারন খুনীরা বুঝেছিলো এই মানুষটিকে হয়তো কিছুদিনের জন্য চাপা রাখা যাবে কিন্তু সারাজীবন চাপা রাখা যাবে না।

বঙ্গবন্ধুকে ২১ বছর নিষিদ্ধ করে রাখা হয়েছিলো কিন্তু আমরা জানি সকল মানুষকে কিছু সময়ের জন্য কিংবা কিছু মানুষকে সকল সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যায় কিন্তু সকল মানুষকে সকল সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যায় না।

তাই জাতীর পিতার রক্তের দাবীদার জননেত্রী শেখ হাসিনা ২১ বছর পর বাঙ্গালীর ম্যান্ডেট নিয়ে হাজির হয়েছেন ৪বার ক্ষমতায় এসে ইতিহাস সৃষ্টি করেছেন।

তিনি কালো আইন বাতিল করে জাতীর পিতার অধিকাংশ খুনীদের বিচার করেছেন অধিকাংশের দন্ড কার্যকর করা হয়েছে।বিশ্বের যেকোন প্রান্তে থেকে তাদের খুঁজে এনে বিচার কার্যকর করা হবে।

আমরা গভীর ভাবে বিশ্বাস করি জাতীর পিতার যে খুনীরা বিদেশে পালিয়ে আছে অতিদ্রুত তাদের দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এসএম রবিউল ইসলাম পলাশ তার বক্তব্যে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্ট নির্মমভাবে হত্যার শিকার হওয়া তার পরিবারের সকল সদস্যদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন।

তিনি বলেন সেদিন ১৮টি বুলেটে বিদ্ধ হয়েছে একটি বুক যে বুক সারাজীবন আগলে রেখেছে বাঙ্গালী জাতিকে। সে লাশ বহন করার ক্ষমতা বাঙ্গালী জাতির নেই। এসময় তিনি ১৫ ই আগস্টের সকল খুনী এবং এর নেপথ্যে যারা জড়িত তাদের সবার বিচার দাবি করেন।

উক্ত শোক সভায়,ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি আবু সালেহ শামীম।

আরো উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও সাদ্দাম হোসেন হল শাখার সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান সাগর, ছাত্রলীগ কর্মী আব্দুর রহমান, রাকিব হোসেন, রিজওয়ান উল ইসলাম, জাহিদুল ইসলাম জাহিদ, হ্যাভেন, জাকির, শামীমসহ কয়েক শতাধিক নেতাকর্মীবৃন্দ।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর