কলারোয়ায় ২ পলাতক আসামি আটক

সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত দুই আসামীকে আটক করেছে। শনিবার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান, থানার এসআই রইচ উদ্দীন, এসআই সুবীর কুমার ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলা পৌর সদরের ঝিকরা গ্রামের গোলাম রসুলের ছেলে আব্দুল্লাহ (২৮) কে তার বাড়ী থেকে আটক করা হয়।

অপর এক অভিযানে উপজেলার গাড়াখালী গ্রাম থেকে সবুর হোসেনের ছেলে আতাউর রহমান (৩০) কে আটক করা হয়। তাদের দুজনের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। তিনি আরো জানান, দুপুরে আটককৃতদের সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর