ধামরাইয়ে প্রি-পেইড মিটার স্থাপন উদ্বোধন করলেন বেনজীর আহমেদ, এমপি

ঢাকার ধামরাইয়ে প্রি-পেইড মিটার স্থাপন উদ্বোধন করা হলো। শনিবার (০৩ আগস্ট) ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিসে মিটার স্থাপন এর উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ, এমপি।

ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রি-পেইড মিটার স্থাপন প্রকল্প রফিকুল ইসলাম, ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর সিনিয়র জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মোঃ হারুন, ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিস এর ডেপুটি জেনারেল ম্যানেজার খালিদ মোহাম্মদ সালাউদ্দিন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম, ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা প্রমুখ।

এছাড়াও ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, রাজনৈতিক ব্যক্তিবর্গ. স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সাধারণ জনগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর