বিদ্যুৎস্পৃষ্টে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র নিহত

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া-নিহারগাতী গ্রামের শনিবার (৩ আগস্ট) বিকেলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাজাহারুল ইসলামের ছেলে এনামুল হক আসিফ (২৪) নামে ঢাকার একটি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

এলাকাবাসী জানায়, বিকেলে বাড়ির পাশে একটি ডোবা থেকে মাছ ধরতে যান আসিফ। এসময় বিদ্যুৎ চালিত সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর