কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় ১৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২৫০ শষ্যায় গত ২৪ ঘন্টায় শিশুসহ আরো ১৩ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। শুক্রবার দুপুর থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এই ১৩ জন রোগী ভর্তি হয়। এই সময়ের মধ্যে ৬ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ্যহয়ে বাড়ী ফিরেছে। এখন এই হাসপাতালে ১০ জন শিশুসহ মোট ৩৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত মোট ১০১ জন ডেঙ্গু রোগী এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে বেশির ভাগ রোগীই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার জানান, প্রায় প্রতিদিনই ১০-১৫ জন নতুন রোগী ভর্তি হচ্ছে। রোগীদের সামাল দিতে কিছুটা হিমশিম খাচ্ছেন ডাক্তার ও সেবীকারা। হাসপাতালের পেইং ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে। তবে এখানে ডেঙ্গু রোগের চিকিৎসার ইকুপমেন্ট সংকট রয়েছে। দ্রুতই ঢাকা থেকে ইকুপমেন্ট আনা হবে।

উল্লেখ্য, কুষ্টিয়া ছাড়াও এর আশপাশ জেলার ডেঙ্গু আক্রান্তরা এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। গত ৭ জুলাই প্রথম একজন রোগীর ডেঙ্গু সনাক্ত হয়।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর