মানব জীবনের তিনটি অধ্যায় যেমন: জন্ম,বিবাহ,মৃত্যু। বিবাহ হচ্ছে তার মধ্যম পর্ব। যুগ,যুগ ধরে অপরিচিত একজন নারী আর পুরুষ বিবাহ বন্ধনে সম্পর্ক স্থাপন করে থাকে। কিন্তু আমরা একবার বুঝার চেষ্টা করি না একটা অপরিচিত নারী একজন পুরুষের সাথে বিয়ের পরের মুহূর্তে বুঝা পড়ার সুযোগ পায় না। ফলে সম্পর্ক গুলোর মধ্যে নানা রকম অসংগতি তৈরি হয়। নব বর কনের বিবাহোত্তর যোগসূত্র স্থাপানের বিরল দৃষ্টান্ত হচ্ছে নাটক লো-প্রেসার। যেখানে বিলাত ফেরত দুলাভাই আর সাহযোগী ছদ্দবেশী এ্যারাবিয়ান নব বর-কনের যোগসূত্রস্থাপনের ক্ষেত্রে প্রতিটা ব্যাক্তির মানসিক প্রেসার লো করে ছেড়েছে। সাথে কিছু পার্শ্ব চরিত্র গুলো বিভিন্ন ধরনের ত্রিকোন সমস্যায় পড়তে হয় দুলা ভাই আর তার সহযোগী এ্যারবিয়ানের জন্যে।
মাঝখানে নব বর-কনে “কাবাব মে হাড্ডি” হয়ে যায়।আর নাটকটির মূল চরিত্রে অভিনয় করেন সামছুল ইসলাম শাকিব ও শ্রাবন্তী।গত রমজান ঈদে অভিনেতা শাকিব গ্র্যাজুয়েট চোর নাটকটির মাধ্যমে দর্শকদের খুব প্রিয় হতে শুরু করে।বেশ খানেক শিক্ষা মূলক শর্টফিল্ম এর মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন তরুণ প্রজন্মের এই অভিনেতা। নাটক লো-প্রেসার দেখলে দর্শক বুঝতে পারবে নতুন বিবাহের প্রথমদিনের বিড়ম্বনা।
নাটকটি Shakib’s Filmworks ব্যানারে রচনা করেছেন- মিঠুন মজুমদার। পরিচালনায় – সুজন ভৌমিক।
বার্তাবাজার/আরএই্চ