পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় শিশু-কিশোর সংগঠন, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কলাপাড়া বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি শুভ্রা চক্রাবর্তী কল্যাণীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি ও মহিলা কাউন্সিলর উম্মে তামিমা বিথী, সালমা কবির, রুবিনা ইসলাম, এইচ আর মুক্তা, সাধারন সম্পাদক স্বজল কর্মকার, সহ-সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম শান্ত, রফিকুল ইসলাম রনিসহ কচিকাচা শিশু ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
বার্তাবাজার/আরএইচ