স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনায় এবং তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত বিশ^ মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শানিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গৌরিপুর -হোমনা সড়কের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেযে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ সাইফুল আলম মুরাদ,আবাসিক মেডিকেল আফিসার ডাঃ গাজী মাহমুদুল হাসান,কনসালটেন্ট গাইনী ডাঃ তানিয়া ফেরদৌস সেতু,ডাঃ মোঃ দেলোয়ার হোসেন,ডাঃ মোঃ মাহমুদুল কবীর।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এম টি ইপি আই মোঃ ফাইজুল হক, সার্বিক সহযোগিতায় ছিলেন,স্বাস্থ্য পরিদর্শক মোঃ কবীর হোসেন, সি এইচ সি পি মোঃ মোবারক হোসেন।
বার্তাবাজার/আরএইচ