ফেনীতে ফ্রেন্ডস্ ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান

ফুলগাজী মুন্সীর হাট ইসলামিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার গরীব ও মেধাবী শিক্ষর্থীদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন ফেনী সরকারি কলেজ ফ্রেন্ডস্ ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে এ শিক্ষা উপকরণ বিতরণ করে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী সরকারি কলেজের প্রিন্সিপাল মহিউদ্দিন চৌধুরী।ফ্রেন্ডস্ ক্লাবের কর্মকর্তা ম খ ম ইউনুছ মাসুমের সঞ্চালনায় ও রেজাউল করিম সৈকতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুন্সিরহাট ইসলামিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, আজকের সময় সম্পাদক এম শরীফ ভূঞা, অজেয় বাংলা প্রতিনিধি শেখ আশিকুন্নবী সজীব, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য হাফেজ আবু তৈয়ব, প্রভাষক মাওলানা সাইফুল ইসলাম, বার্তা বাজার জেলা প্রতিনিধি কাজী নজরুল ইসলাম সোহাগ, শিক্ষার্থী জাহিদুর রহমান প্রমুখ। শেষে অতিথিবৃন্দ প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করেন।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর