অ্যাশেজ টেস্টে চালকের আসনে ইংল্যান্ড

এবারের অ্যাশেজ দিয়ে টেস্ট ক্রিকেট পা রাখছে নতুন যুগে। এজবাস্টন টেস্ট দিয়ে শুরু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। শুরুর দিনটি স্মরণীয় করে রাখল স্মিথের অপ্রতিরোধ্য ব্যাট। তার সেজন্যেই ব্যাটিং বিপর্যয় কাটিয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করতে পারল ২৮৪ রান।

ব্যাট করতে নেমে বার্নস-রুটের ১৩২ রানের জুটিতে ভালোই জবাব দিচ্ছিল অস্ট্রেলিয়া। বার্নস তিন অংকের ম্যাজিক ফিগার (১৩৩) ছুলেও রুট পারেননি ৫৭ রানের বেশি করতে। এরপর স্টোকসকে সঙ্গে নিয়ে আব্র ৪৪ রানের জুটি গড়ে নিয়ে আসেন চালকের আসনে।

কিন্তু ২৮২ রান থেকে ৩০০ রানের মধ্যে ১৮ রানের ব্যবধানে বার্নস, স্টোকস, মঈন আলী ও বেয়ারস্টোর উইকেট পড়ে গেলে বিপদে পড়ে যায় ইংলিশরা। তবে খুব দ্রুতই ওকস-ব্রডের ব্যাটে ঘুরে দাঁড়ায় বিশ্বচ্যাম্পিয়নরা।

ইতিমধ্যে ৮১ রানের লিড দিয়ে দিয়েছে ইংল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১৩১.৩ ওভারে ৯ উইকেটে ৩৬৫ রান। ওকস ৩১ ও এন্ডারসন ০ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে দলের অর্ধেকের বেশি রান স্মিথ করেছেন একাই। দল ১৭ রানে দুই উইকেট হারানোর পর উইকেটে গিয়েছিলেন।

শেষ ব্যাটসম্যান হিসেবে যখন আউট হয়ে ফিরছেন, নামের পাশে ঝলমল করছে ১৪৪। ইনিংসটির মাহাত্ম্য শেষ নয় এখানেই। স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকসের তোপে অস্ট্রেলিয়া ৮ উইকেট হারিয়েছিল ১২২ রানেই।

শেষ দুই ব্যাটসম্যানকে নিয়ে দলকে শুধু উদ্ধারই করেননি স্মিথ, নিয়ে গেছেন লড়াই করার মতো এক স্কোরে। ইংল্যান্ডকে কিছুটা ভুগিয়েছে জেমস অ্যান্ডারসনের চোট। ফিটনেস টেস্টে উতরে এই টেস্টে খেলতে নামা অভিজ্ঞ পেসার নিজের চার ওভারের পর আর বোলিং করতে পারেননি নতুন করে চোট পাওয়ায়।

তবে স্মিথের কৃতিত্ব তাতে খুব একটা কমছে না। দশম ব্যাটসম্যান পিটার সিডল যখন উইকেটে গেলেন, স্মিথের তখন ফিফটিও হয়নি। সেই তিনিই শেষ পর্যন্ত পৌঁছে গেলেন প্রায় দেড়শতে!

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর