ডেঙ্গু প্রতিরোধে পৌর মেয়র নিজেই পরিছন্নকর্মীর ভুমিকায়

আজ সকালে পটুয়াখালীতে ‘আমার বাড়ি আমার ঘর, রাখব সদা পরিস্কার’ এই শ্লোগান নিয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধি ও পরিস্কার পরিচ্ছনতা বিষয়ে অভিযান পরিচালিত হয়েছে। পটুয়াখালী পৌরসভা’র উদ্যোগে শনিবার পৌর শহরের বিভিন্ন বিদ্যালয়ের ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্ন করার পাশপাশি মশা ঔষধ প্রয়োগ করা হয়। দেখাগেছে, পৌর মেয়র মোঃ মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে শহরের লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী, শেরেবাংলা বালিকা বিদ্যালয় এবং সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের শতাধিক সেচ্ছোসেবক ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্ন করার পাশপাশি মশা ঔষধ প্রয়োগ করে।

পৌর মেয়র মোঃ মহিউদিদ্দন আহমেদ বলেন, সকলে আমরা নিজ নিজ বাড়ির আঙ্গিনা সহ চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখলে সকলেই আমরা সুস্থ থাকতে পারবো। ইতি মধ্যে মশার উপদ্রব কমাতে শহরের ড্রেন ও খাল গুলোতে যাতে স্বাভাবিক ভাবেই পানি চলাচল করতে পারে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এ ছাড়া প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় মশার ঔষধ স্প্রে করা হচ্ছে। কোথাও মশার উপদ্রব বৃদ্ধি পেলে সাধারণ মানুষকে পৌর কাউন্সিলর কিংবা সরারসি মেয়কে অবহিত করার আহবান জানান।

আগামী কয়েকদিন পৌরসভার উদ্যোগে এই সচেতনতা ও পরিচ্ছণ্ণতা অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ঠরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর