সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃর্শত মুক্তি ও সুস্থ্যতা কামনায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী ও জনাব তারেক রহমানের শশুর রিয়াল এডমিরাল মাহবুব আলী খানের ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় কলাপাড়া উপজেলা বিএনপির কলেজ রোডের দলীয় কার্যালয়ে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন-উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আঃ মালেক খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি অধ্যাপক মোস্তাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, পটুয়াখালী জেলা বিএনপির সহ-সভাপতি জননেতা আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব নুরুল হক মুন্সী, আলহাজ্ব জাহাঙ্গীর আলম তালুকদার, আলহাজ্ব নুরুল আলম হাওলাদার,খলিলুর রহমান চুন্নু, আলহাজ্ব হাবিবুর রহমান মুন্সি, মোঃ বাবুল আক্তার, সোবহান মৃধা, পৌর যুবদলের সভাপতি হাবিবুর রহমান বেপারী, সাধারন সম্পাদক জসিম উদ্দিন মানিক প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন- উপজেলা ওলামাদল নেতা মাওঃ আলহাজ্ব নুরুল হক।
বার্তাবাজার/কে.জে.পি