সাভারে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

“শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে পিতা-মাতাকে উৎসাহিত করুন” এই প্রতিপাদ্য নিয়ে ঢাকার সাভারে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ (১-৭ আগস্ট) পালিত হচ্ছে। শনিবার (৩ আগস্ট) সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালীটি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোহাম্মদ নাজমুল হুদা মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এসময় আরো উপস্থিত ছিলেন ডাঃ নুসরাত জাহান সাথীসহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীগণ।

আলোচনা সভায় বক্তারা শিশুর জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই জানিয়ে পিতামাতাকে এবিষয়টির উপরে গুরুত্বারোপ করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর