গেল ওয়ানডে বিশ্বকাপে দলীয় হতাশার মাঝেও নিজেকে দারুণ ভাবে তুলে ধরেছেন পেসার মোস্তাফিজুর রহমান। দুই ম্যাচ ৫টি করে উইকেট শিকার করেছিলেন তিনি। করেছেন রেকর্ড। বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ উইকেট টেকারও তিনি। সবচেয়ে দ্রুততম ১০০ উইকেট শিকারিও তিনি। কিন্তু সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজে নিজেকে মেলে ধরতে পারেননি। যার কারণে অবনতি হয়েছে আইসিসির র্যাঙ্কিংয়ে।
অন্যদিকে একই অবস্থা হয়েছে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও।শ্রীলঙ্কায় ব্যাট হাতে আস্থার প্রতিদান দিলেও বল হাতে নিজেকে প্রমাণ করতে পারেন নি। যার ফলে আইসিসির র্যাঙ্কিংয়ে কিছুটা তলানিতে এই অলরাউন্ডার।
প্রথম দুই ম্যাচে উইকেট পেলেও বেশ খরুচে ছিলেন মোস্তাফিজ। এরই ফলে ১৪ নম্বর পজিশনে থেকে লঙ্কা সফরে গেলেও সিরিজ শেষে ৬ ধাপ নিচে নেমে গেছেন এই কাটার মাস্টার। এখন র্যাঙ্কিংয়ে ২০ নম্বর পজিশনে আছেন তিনি।
অন্যদিকে মিরাজ প্রথম দুই ম্যাচে ১টি করে উইকেট পেলেও শেষ ম্যাচে ছিলেন উইকেটশূন্য। যার ফলে র্যাঙ্কিংয়ে একধাপ নিচে নেমেছেন তিনি। মিরাজের বর্তমান অবস্থান ১৭।
বার্তাবাজার/এএস