ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে, দাবি স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সব ধরণের ব্যবস্থা নিয়েছে সরকার।

শনিবার (৩ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত মোট কতজন মারা গেছে, তার সঠিক হিসাব এখন দেওয়া সম্ভব নয়। খোঁজ-খবর নিয়ে পরে জানানো হবে। তবে বাংলাদেশে বর্তমানে ডেঙ্গু নিয়ন্ত্রণে। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সব ধরণের ব্যবস্থা নিয়েছে সরকার। প্যাথলজি টেস্ট বা ওষুধের কোন সংকট নেই।

মন্ত্রী আরো বলেন, মশা দমনের দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালের নয়। সিটি করপোরেশনকে এ দায়িত্ব পালন করতে হবে। এছাড়া সবাইকে সচেতন হয়ে নিজের ঘর বাড়ি ও আঙ্গিনা পরিস্কার-পরিছন্ন রাখার আহ্বান জানান তিনি।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর