আজ হাসতে নেই মানা, এমন বোলার দেখলে কেন হাসবেন না?

বিশ্বব্যাপী এখন বেশ জনপ্রিয়তা লাভ করেছে ক্রিকেট।তাই বলা যেতে পারে, এখন ক্রিকেটের ভরা যৌবন।তবে এমন সময়ে এসে ক্রিকেটপ্রেমীদের হাস্যরসের খোরাকে পরিনত করেছে ইউরোপিয়া টি-টেনের আসর।কারণ সেখানে দেখা মিলে এক অদ্ভুত বলোরের। যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

ইউরোপিয়ান টি-দেন ক্রিকেট লিগে রোমানিয়ার পাভেল ফ্লোরিনের বোলিং অ্যাকশন রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে নেট দুনিয়ায়। শুধুমাত্র তার বোলিং অ্যাকশন নয়, সেই সঙ্গে তাঁর স্লো বোলিং প্রতিপক্ষের ব্যাটসম্যানের কাছে একেবারেই কোনও ভীতি সঞ্চার করে না। কিন্তু একের পর এক স্লো ডেলিভারিতেও ব্যাটসম্যান কিন্তু বড় শট খেলতে ব্যর্থ সেটাও দেখা গিয়েছে ওই ভিডিওটিতে।

স্পেনে আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করে শুরু হয়েছে ইউরোপিয়ান টি-টেন লিগ। ইতিমধ্যেই পাভেলের ‘হাস্যকর’ বোলিং অ্যাকশন নিয়ে টুইটে ঝড় উঠেছে।


বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর