ডেঙ্গু প্রতিরোধে নেমেছে ৫০ হাজার পুলিশ

রাজধানীতে শুরু হলেও এখন দেশের আনাচেকানাচে ছড়িয়ে পড়েছে এডিস মশা।হাসপাতা আর তিল ধরার ঠাঁই নেই।এবার এডিস মশা প্রতিরোধে রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযান চালাতে ৫০ হাজার পুলিশ সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

শনিবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ডেঙ্গু প্রতিরোধী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা জানান।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, পুলিশ লাইনস এলাকায় এডিস মশার লার্ভা পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এডিস মশার লার্ভা নিধনে ডিএমপির সব ইউনিটকে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার সকাল ৭টা থেকে সব জায়গায় এ কার্যক্রম শুরু হয়েছে। ডিএমপির ৫০ হাজার সদস্যকে এ কার্যক্রমে অংশ নিতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের পরিচ্ছন্নতা অভিযান চলবে। তবে ঈদের আগেই যেন এটা নির্মূল করা যায় সে চেষ্টা করা হবে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর